আমলাদের সরানো নিয়ে পুরুলিয়ায় ক্ষোভ প্রকাশ মমতার
পুরুলিয়া, ২৯ মার্চ (হি.স.): পুরুলিয়ার মানবাজারে ভোটপ্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রার্থী সন্ধ্যারানি টুডুর সমর্থনে রবিবার সভা মুখ্যমন্ত্রীর। আমলাদের নির্বাচন কমিশনের সরানো নিয়ে সেখান থেকে তিনি সরব হলেন| মমতা বলেন, আমার সঙ্গ
আমলাদের সরানো নিয়ে পুরুলিয়ায় ক্ষোভ প্রকাশ মমতার


পুরুলিয়া, ২৯ মার্চ (হি.স.): পুরুলিয়ার মানবাজারে ভোটপ্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রার্থী সন্ধ্যারানি টুডুর সমর্থনে রবিবার সভা মুখ্যমন্ত্রীর। আমলাদের নির্বাচন কমিশনের সরানো নিয়ে সেখান থেকে তিনি সরব হলেন| মমতা বলেন, আমার সঙ্গে যাঁরা কাজ করতেন, নির্বাচন কমিশন তাঁদের প্রায় সকলকেই সরিয়ে দিয়েছে। অনেকে ভালো কাজ করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আইএএস, আইপিএস দের অপমান করা হয়েছে। বিজেপি পার্টি ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএস দের অপমান করেছে।

তিনি বলেন, পুরুলিয়া জেলা সুন্দরী জেলা, তেমনই এই জেলায় গরমে কষ্ট হয়। আগে চাষের জমি কম ছিল, পুকুর কাটাও কম ছিল। ধীরে ধীরে আমরা মাটির সৃষ্টি প্রকল্প তৈরি করে হাজার হাজার একর জমি উর্বর করেছি। শস্য ফলছে। অনেক পুকুর কেটেছি। জল ধরো জল ভরো হচ্ছে। তার পরেও পানীয় জলের সমস্যা আছে। প্রশাসনকে অনুরোধ করব দেখতে। যদিও মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ধিক্কার জানাই তাদের। জেলায় বহু কাজই হয়েছে, সে কথা তুলে ধরেন মমতা। আগে পুরুলিয়ায় মানুষ সন্ধের পরে বেরোতে পারতেন না, বলেন মমতা। কারণ, সে সময়ে জঙ্গলমহল ছিল আতঙ্কে ভরা। মমতার কথায়, কখন বন্দুক হাতে কিছু লোক আসবে, মেরে দিয়ে চলে যাবে। মানুষের মনে অশান্তি ছিল। আজ আমাদের সরকার আসার পরে জঙ্গলমহলে ফিরে এসেছে শান্তি। এক সময়ে বছরে ৪০০ লোক মারা যেতেন। খুন হতেন জঙ্গলমহলে। আজ সকলে তাঁরা সকলে মূলস্রোতে থেকে কাজ করছেন। আমরা কাজের ব্যবস্থা করে দিয়েছি। মমতা বলেন, আমি যখন প্রথম ঝাড়গ্রামে গেলাম, সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম বিনা পয়সায় চাল আদিবাসীদের হাতে তুলে দেওয়া হবে। আমার অভিজ্ঞতা থেকে এই সিদ্ধান্ত নিই। আমি যখন ছাত্র রাজনীতি করতাম, আমি একদিন লুকিয়ে বাইকে করে বেলপাহাড়ি গ্রামে গিয়েছিলাম। সেখানে দেখি একটা জায়গায় কড়াইয়ে কালো রঙের কিছু ফুটছে। জানতে চাইলাম, কী রান্না হচ্ছে? বলল, আমরা সপ্তাহে দু’দিন খেতে পাই। বাকি দিনগুলো জঙ্গল থেকে কালো পিঁপড়ে ধরে নিয়ে আসি। তখনই আমি সিদ্ধান্ত নিই এটা চলতে পারে না।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande