
নয়াদিল্লি, ৩ মার্চ (হি স)। “এনডিএ সরকার বন্যপ্রাণী সুরক্ষার জন্য অসংখ্য প্রচেষ্টা গ্রহণ করেছে”। মঙ্গলবার বিশ্ব বন্যপ্রাণী দিবসে এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি লিখেছেন, এইসব প্রচেষ্টার মধ্যে রয়েছে “আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স প্রতিষ্ঠা, যা অন্যান্য দেশের সাথে খুব ভালোভাবে অনুশীলন করে নেওয়ার একটি ব্যতিক্রমী ফোরাম। অন্যান্য চেষ্টার মধ্যে রয়েছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, ঘড়িয়াল, স্লথ বিয়ার সংরক্ষণ এবং চিতা স্থানান্তর রক্ষার লক্ষ্যে কাজ করা।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘ ৩ মার্চকে, বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করার আহ্বান জানায়। থাইল্যান্ডে সাধারণ পরিষদের ৬৮-তম অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তৰ্জাতিক বিলুপ্তপ্ৰায় বন্যপ্রাণী এবং উদ্ভিদের বাণিজ্য সম্মেলনে বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদকূলের প্রতি গণসচেতনতা বৃদ্ধি করা এই দিবসের মূল লক্ষ্য।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত