নেপালে ওলি-র গ্রেফতারের প্রতিবাদে টানা তৃতীয় দিন বিক্ষোভ
কাঠমাণ্ডু, ৩০ মার্চ (হি.স.): নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা সিপিএন (ইউএমএল) প্রধান কেপি শর্মা ওলি-র গ্রেফতারের প্রতিবাদে সোমবার টানা তৃতীয় দিনেও কর্মী ও সমর্থকদের বিক্ষোভ অব্যাহত রইল। সিপিএন (ইউএমএল)-এর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে
কর্মী ও সমর্থকদের বিক্ষোভ


কাঠমাণ্ডু, ৩০ মার্চ (হি.স.): নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা সিপিএন (ইউএমএল) প্রধান কেপি শর্মা ওলি-র গ্রেফতারের প্রতিবাদে সোমবার টানা তৃতীয় দিনেও কর্মী ও সমর্থকদের বিক্ষোভ অব্যাহত রইল। সিপিএন (ইউএমএল)-এর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ওলি-কে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদেই কাঠমাণ্ডুর মাইতিঘরে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন দলের নেতা, কর্মী ও সমর্থকরা।এর আগে সিপিএন (ইউএমএল) সম্পাদক মহেশ বস্নেত মাইতিঘরের বিক্ষোভে সামিল হওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের কাছে আবেদন জানিয়েছিলেন। তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী কায়দায় চলার অভিযোগ তুলেছেন। কাঠমাণ্ডুর মাইতিঘর মণ্ডলা থেকে শুরু হওয়া এই প্রতিবাদ মিছিল নয়া বাণেশ্বর স্থিত এভারেস্ট হোটেলের সামনে পৌঁছয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিটি দলের বাগমতি প্রদেশ ইউনিটের আহ্বানে আয়োজিত হয়েছে। বিক্ষোভে সামিল হওয়া মানুষজন ‘প্রতিহিংসার রাজনীতি বন্ধ করো’, ‘ওলি-কে মুক্তি দাও’—এরকম একাধিক স্লোগান দিতে থাকেন। শনিবার ওলি গ্রেফতারের পর থেকেই লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তাঁর দল।উল্লেখ্য, ‘জেন জি’ আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্রদের হত্যার অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গত শনিবার গ্রেফতার করা হয়েছে। তদন্ত কমিশন তাদের রিপোর্টে ওলি এবং লেখকের পাশাপাশি পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর আধিকারিকদেরও দোষী সাব্যস্ত করেছে। তবে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আপাতত কোনও ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande