লিবিয়া থেকে গ্রিসগামী নৌকাডুবি, মৃত ২২জন, ১২ জন বাংলাদেশি
ঢাকা, ৩১ মার্চ (হি.স.): লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সমুদ্রে পথ হারিয়ে মর্মান্তিক নৌকাডুবিতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১২ জন বাংলাদেশি যুবক বলে নিশ্চিত করেছে প্রশাসন। সুনামগঞ্জের জেলা প্রশাসক মহম্মদ ইলিয়াস মিয়া জানান, ইতিমধ্যেই মৃ
লিবিয়া থেকে গ্রিসগামী নৌকাডুবি, মৃত ২২জন, ১২ জন বাংলাদেশি


ঢাকা, ৩১ মার্চ (হি.স.): লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সমুদ্রে পথ হারিয়ে মর্মান্তিক নৌকাডুবিতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১২ জন বাংলাদেশি যুবক বলে নিশ্চিত করেছে প্রশাসন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মহম্মদ ইলিয়াস মিয়া জানান, ইতিমধ্যেই মৃতদের শনাক্ত করা হয়েছে এবং তাঁদের দেহ সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে। নিহতদের বেশিরভাগই দেড়াই, জগন্নাথপুর ও দোরাবাজার এলাকার বাসিন্দা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মানব পাচারকারীরা যুবকদের কাছ থেকে ১২-১৫ লক্ষ টাকা নিয়ে ইতালি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়েছিল। প্রথমে তাঁদের লিবিয়ায় নিয়ে যাওয়া হয়, তারপর অতিরিক্ত ভিড়ে ঠাসা নৌকায় তুলে দেওয়া হয়। সেখানেই দুর্ঘটনা ঘটে।

গ্রিক কোস্ট গার্ড ২৮ মার্চ ২৬ জনকে উদ্ধার করে একটি শিবিরে নিয়ে যায়। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

ঘটনার পর জেলা প্রশাসন মানব পাচার চক্রের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে। পরিবারগুলির অভিযোগ, প্রতারণার ফাঁদে ফেলে এই বিপজ্জনক যাত্রায় বাধ্য করা হয়েছিল যুবকদের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande