আলিবাবা গ্রুপের কৃত্রিম বুদ্ধিমত্তা শাখার প্রধানের পদত্যাগ
বেজিং, ৪ মার্চ (হি.স.): চিনের সংস্থা আলিবাবা গ্রুপের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শাখার প্রধান জুনইয়াং লিন (জাস্টিন) হঠাৎ পদত্যাগ করলেন। মঙ্গলবার রাতে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে তিনি তাঁর পদত্যাগের কথা জানান। ২০২২ সাল থেকে লিন কিউওয়েন বৃহৎ ভাষা ও মা
জুনইয়াং লিন


বেজিং, ৪ মার্চ (হি.স.): চিনের সংস্থা আলিবাবা গ্রুপের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শাখার প্রধান জুনইয়াং লিন (জাস্টিন) হঠাৎ পদত্যাগ করলেন। মঙ্গলবার রাতে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে তিনি তাঁর পদত্যাগের কথা জানান।

২০২২ সাল থেকে লিন কিউওয়েন বৃহৎ ভাষা ও মাল্টিমোডাল মডেল উন্নয়নের নেতৃত্ব দিচ্ছিলেন। তাঁর দায়িত্বকালে 'কিউওয়েন' মডেলগুলো আলিবাবার প্রধান এআই অ্যাপের ভিত্তি হয়ে ওঠে। যদিও লিনের পদত্যাগের কারণ এখনও স্পষ্ট নয়। তিনি গত বছরই একটি রোবোটিক্স দল গঠন করেছিলেন এবং পদত্যাগের ঘোষণা করার ঠিক এক দিন আগেও এক্স হ্যান্ডলে কিউওয়েন নিয়ে একটি পোস্ট করেছিলেন। কেন পদত্যাগ, সেই বিষয়ে লিন এবং আলিবাবার প্রতিনিধিদের কোনও প্রতিক্রিয়া এখন মেলেনি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande