বৃহস্পতিবার থেকে ৯টি জায়গায় বিজেপি-র পরিবর্তন যাত্রা, কলকাতায় ২৯টি ট্যাবলো
কলকাতা, ৪ মার্চ, (হি.স.): বৃহস্পতিবার থেকে ৯টি জায়গায় বিজেপি-র পরিবর্তন যাত্রা শুরু হবে। বৃহত্তর কলকাতায় ২৯টি কেন্দ্রে ট্যাবলো বেরোবে। বুধবার রাজ্য বিজেপি সল্টলেক কার্যালয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে এ কথা জানান। পাশাপাশি
বৃহস্পতিবার থেকে ৯টি জায়গায় বিজেপি-র পরিবর্তন যাত্রা, কলকাতায় ২৯টি ট্যাবলো


কলকাতা, ৪ মার্চ, (হি.স.): বৃহস্পতিবার থেকে ৯টি জায়গায় বিজেপি-র পরিবর্তন যাত্রা শুরু হবে। বৃহত্তর কলকাতায় ২৯টি কেন্দ্রে ট্যাবলো বেরোবে। বুধবার রাজ্য বিজেপি সল্টলেক কার্যালয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।

পাশাপাশি তিনি তৃণমূলের ধর্মীয় মেরুকরণের বিষয়েও সাবধান করেন| তিনি বলেন, তৃণমূল ধর্মীয় মেরুকরণের সর্বোচ্চ সীমা পেরিয়ে যাচ্ছে। আমরা আবেদন করব কোনও বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দেবেন না।

তিনি জোর দিয়ে বলেন, তৃণমূল কংগ্রেস চলে গেছে, চলে যাচ্ছে। বিভিন্ন সরকারি আধিকারিকরা, পুলিশ যাঁরা থানায় যারা উচ্চপদে কাজ করছেন তাঁদের কিন্তু কয়েক মাস পর বিজেপি সরকারের সঙ্গেই কাজ করতে হবে। সেটা ভেবে কাজ করবেন।

তিনি বলেন, গত ২ মার্চ দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন আগামী ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন কার্যকর করবে। যে সব সরকারি পদ তৃণমূল নষ্ট করেছে, আগামী ৬০ দিনের মধ্যে সেইসব নতুন পদে নিয়োগ হবে। মেধার মর্যাদা দিয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ শুরু হবে।

শমীকবাবু বলেন, “পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের পরীক্ষায় বসার বয়সসীমা আরও ৫ বছর বাড়ানো হবে। পাশাপাশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভারতের সীমানার বাইরে পাঠানো হবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande