
বাজারিছড়া (অসম), ৪ মাৰ্চ (হি.স.) : বিগত বছরগুলির মতো এবারও আগামী ২৩ মার্চ শ্রীভূমি জেলান্তর্গত বাজারিছড়ার পূর্বকালাছড়ায় অবস্থিত মহাপ্রভুর আখড়ায় সর্বজনীন অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে।
২৩ তারিখ সোমবার শুভ অধিবাসের মধ্য দিয়ে সংকল্পিত হরিনাম যজ্ঞের সূচনা হবে। ২৪ তারিখ মঙ্গলবার অহোরাত্র নাম সংকীর্তন পরিবেশনের পর ২৫ তারিখ বুধবার সকালে নগর পরিক্রমা শেষে পূর্ণা কীর্তন এবং মহন্ত বিদায়ের মাধ্যমে হরিনাম কীৰ্তনের সমাপ্তি ঘটবে।এদিন ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
হরিনাম যজ্ঞে অধিবাস ও পূর্ণা কীর্তন পরিবেশন করবেন শিলচরের শ্রীজি বাবাজি। এছাড়া কীর্তন পরিবেশন করবেন বাজারিছড়ার রাধারমণ সম্প্রদায়, কালাছড়ার গৌরনিতাই সম্প্রদায় ও খাগড়াগুড়ার জগন্নাথ সম্প্রদায় প্রভৃতি কীর্তনীয়া দল। কীর্তনে সকল গৌরভক্তদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন পরিচালন কমিটি।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস