হারাঙ্গাজাওয়ের ১০৫ বছর বয়সি বেলবতী মহাপাত্রকে সংবর্ধনা রাজ্যপালের
হারাঙ্গাজাও (অসম), ৪ মাৰ্চ (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের হারাঙ্গাজাও থানাধীন আপার দেশওয়ালিগাঁওয়ের বাসিন্দা ১০৫ বছর বয়সি সমাজসেবী বেলবতী মহাপাত্রকে নানা উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য। আজ
বেলবতী মহাপাত্রকে সংবর্ধনা রাজ্যপালের


মঞ্চে বেলবতী সহ রাজ্যপাল, ফার্স্টলেডি, সিইএম দেবোলাল, জেলাশাসক নাগাতে প্রমুখ


হারাঙ্গাজাও (অসম), ৪ মাৰ্চ (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের হারাঙ্গাজাও থানাধীন আপার দেশওয়ালিগাঁওয়ের বাসিন্দা ১০৫ বছর বয়সি সমাজসেবী বেলবতী মহাপাত্রকে নানা উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য।

আজ বুধবার হারাঙ্গাজাওয়ের আপার দেশওয়ালিগাঁওয়ে ফার্স্ট লেডি কুমুদ দেবীকে সঙ্গে নিয়ে ১০৫ বছর বয়সি বেলবতী মহাপাত্রকে সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা এবং ডিমা হাসাওয়ের জেলাশাসক মুনীন্দ্রনাথ নাগাতে।

প্রসঙ্গত, আজ ডিমা হাসাও জেলাঘেঁষা কাছাড়ের শ্রীকোণায় ৩৮ নম্বর আসাম রাইফেলস-এর আধিকারিক ও জওয়ানদের সঙ্গে হোলি উৎসব উদযাপন করেছেন সপত্নীক রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande