
ভোপাল, ৪ মার্চ (হি.স.) : মধ্যপ্রদেশে তাপমাত্রা বাড়ছে। মূলত দিনের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার ৩৫টি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বুধবার সমগ্র রাজ্যে চড়া রোদ থাকবে। ভোপাল, ইন্দোর, গোয়ালিয়র এবং উজ্জয়িনীতে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। আগামী চার দিনে সর্বোচ্চ তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে মার্চের প্রথম পক্ষকালেই কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছাতে পারে। তবে, পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার কারণে হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুধু দিনের তাপমাত্রাই বাড়েনি, রাতের তাপমাত্রাও বেড়েছে। মঙ্গলবার জব্বলপুর, সাগর, সিওনি, টিকামগড়, নরসিংহপুর, গুনা, ধর, নর্মদাপুরম, খান্ডওয়া, খারগোন, রতলাম এবং শেওপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি বা তার বেশি রেকর্ড করা হয়েছে। ধর-এ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি, নর্মদাপুরমে ১৮.৪ ডিগ্রি এবং খান্ডোয়ায় ১৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন