
শ্রীনগর, ৪ মার্চ (হি.স.): সমাজ মাধ্যমে 'ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য' ছড়ানোর অভিযোগে শ্রীনগরের সাংসদ আগা রুহুল্লা মেহেদি এবং প্রাক্তন মেয়র জুনেদ আজিম ম্যাটুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। মঙ্গলবার রাতে এই বিষয়ে জানানো হয়েছে মেহেদির দফতরের তরফে|
পুলিশের দাবি, জনশৃঙ্খলা নষ্ট ও অশান্তি চলাকালীন বিকৃত তথ্য প্রচার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। শ্রীনগরের সাংসদ আগা রুহুল্লা মেহেদি অভিযোগ করেছেন, ঘটনার পরে তাঁর নিরাপত্তা কমানো হয়েছে। যদিও তিনি জানিয়েছেন, তিনি ভবিষ্যতেও মানুষের অধিকারের পক্ষে কথা বলবেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ