কবিরধামে পিকআপ ভ্যান ও বাইকের সংঘর্ষে মৃত ১, আহত ১
কবিরধাম, ৪ মার্চ (হি.স.) : ছত্তিশগড়ের কবিরধাম জেলায় পিকআপ ভ্যান ও বাইকের সংঘর্ষ হয়। তাতে একজন নিহত ও একজন আহত হয়| রায়পুর-জব্বলপুরের ৩০ নম্বর জাতীয় সড়কের বীরকোনার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম অমর দিওয়ান।
কবিরধামে পিকআপ ভ্যান ও বাইকের সংঘর্ষে মৃত ১, আহত ১


কবিরধাম, ৪ মার্চ (হি.স.) : ছত্তিশগড়ের কবিরধাম জেলায় পিকআপ ভ্যান ও বাইকের সংঘর্ষ হয়। তাতে একজন নিহত ও একজন আহত হয়| রায়পুর-জব্বলপুরের ৩০ নম্বর জাতীয় সড়কের বীরকোনার কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম অমর দিওয়ান। সে রায়পুরের একজন ছাত্র। হোলি উদযাপন করতে অমর তার বোনের সঙ্গে বাইকে রায়পুর থেকে তাদের গ্রাম বোদতারায় ফিরছিল। রায়পুর-জব্বলপুরের ৩০ নম্বর জাতীয় সড়কের বীরকোনার কাছে একটি পিকআপ ভ্যান তাদের বাইকে ধাক্কা দেয়। ঘটনায় অমরের মৃত্যু হয়। অন্যজন গুরুতর ভাবে আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পিকআপ ভ্যানের চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande