ধলাইয়ের চান্নিঘাটে ডাম্পার-স্কুটি মুখোমুখি, গুরুতর আহত এক
ধলাই (অসম), ৪ মাৰ্চ (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত ধলাই থানাধীন চান্নিঘাট এলাকায় মাটি-বোঝাই ডাম্পারের সঙ্গে একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে স্কুটি-আরোহী। আহত স্কুটি-আরোহীকে জনৈক অভিজিৎ দাস বলে পরিচয় পাওয়া গেছে। ঘটনা আজ বুধবার বেলা
দুর্ঘটনাগ্রস্ত স্কুটি


ধলাই (অসম), ৪ মাৰ্চ (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত ধলাই থানাধীন চান্নিঘাট এলাকায় মাটি-বোঝাই ডাম্পারের সঙ্গে একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে স্কুটি-আরোহী। আহত স্কুটি-আরোহীকে জনৈক অভিজিৎ দাস বলে পরিচয় পাওয়া গেছে।

ঘটনা আজ বুধবার বেলা ২-টা নাগাদ দক্ষিণ চান্নিঘাটে সংঘটিত হয়েছে। জানা গেছে, ধানখেত থেকে মাটি বোঝাই করে হাওয়াইথাঙের রাস্তায় ওঠার সময় স্কুটির সাথে মুখোমুখি ধাক্কা লাগে ডাম্পারটির। প্রচণ্ড সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়েন স্কুটি-আরোহী অভিজিৎ। সঙ্গে দুমড়ে-মুচড়ে গেছে স্কুটিটিও।

এদিকে দুর্ঘটনা সংগঠিত করে মাটি-বোঝাই ডাম্পারটি পালিয়ে গেছে। অন্যদিক আহত স্কুটি-আরোহী অভিজিৎকে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে নিয়ে যান ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু তার জখম গুরুতর হওয়ায় তাকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেছেন ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার।

খবর পেয়ে ছুটে আসেন ধলাই থানার পুলিশকর্মীরা। তাঁরা দুর্ঘটনাগ্রস্ত স্কুটিটি হেফাজতে নিয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande