মথুরাপুরে বিজেপির পাল্টা তৃণমূলের সভা রবিবার, সভাস্থল পরিদর্শন মথুরাপুরের সাংসদের
কলকাতা, ৪ মার্চ (হি. স.): মথুরাপুরে বিজেপির জনসভার পর এবার পাল্টা শক্তিপ্রদর্শনে নামছে তৃণমূল কংগ্রেস। আগামী রবিবার ৮ মার্চ মথুরাপুরে জনসভা করার কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্
মথুরাপুরে বিজেপির পাল্টা তৃণমূলের সভা রবিবার, সভাস্থল পরিদর্শন মথুরাপুরের সাংসদের


কলকাতা, ৪ মার্চ (হি. স.): মথুরাপুরে বিজেপির জনসভার পর এবার পাল্টা শক্তিপ্রদর্শনে নামছে তৃণমূল কংগ্রেস। আগামী রবিবার ৮ মার্চ মথুরাপুরে জনসভা করার কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। তৃণমূল সূত্রে জানা গেছে, আগামী ৮ মার্চ দক্ষিণ ২৪ পরগনার ঘোড়াদল মেন রোডের গোপীনাথপুরের ভগবতীপুর স্টপেজ সংলগ্ন মাঠে সভা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সভাস্থল পরিদর্শন করেন মথুরাপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ বাপি হালদার। নিরাপত্তা ও সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখার পরে প্রশাসনিক কর্তাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande