শ্রীচৈতন্যের ৫৪০-তম আবির্ভাব দিবসে প্রদীপ নিয়ে পদযাত্রা ৫৪০ জন শিশুর
নদিয়া, ৪ মার্চ (হি. স.) : নবদ্বীপে গৌড়ীয় মঠে শ্রীচৈতন্যের ৫৪০-তম আবির্ভাব মহোৎসব ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে। সেই উপলক্ষে বুধবার ৫৪০ জন শিশু প্রদীপ নিয়ে পদযাত্রায় সামিল হয়। এদিন ভোরবেলা থেকে শুরু হয় মঙ্গল আরতি, শঙ্খধ্বনি ও কীর্তন। “হরিবোল” ধ্বন
৫৪০ টি প্রদীপ হাতে নিয়েই ৫৪০ জন খুদে সামিল


নদিয়া, ৪ মার্চ (হি. স.) : নবদ্বীপে গৌড়ীয় মঠে শ্রীচৈতন্যের ৫৪০-তম আবির্ভাব মহোৎসব ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে। সেই উপলক্ষে বুধবার ৫৪০ জন শিশু প্রদীপ নিয়ে পদযাত্রায় সামিল হয়। এদিন ভোরবেলা থেকে শুরু হয় মঙ্গল আরতি, শঙ্খধ্বনি ও কীর্তন। “হরিবোল” ধ্বনিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠিত হয় শ্রীচৈতন্যের মহাভিষেক।

রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি দেশ-বিদেশ থেকেও ভক্তরা যোগ দেন প্রদীপ যাত্রা অনুষ্ঠানে।

গৌড়ীয় মঠের আচার্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্নাসী মহারাজ এই প্রসঙ্গে বলেন, মহাপ্রভুর ৫৪০-তম আবির্ভাব বর্ষ উপলক্ষে ৫৪০টি প্রদীপ প্রজ্জ্বলন ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বর্তমান বিশ্বে যখন বিভাজন, হিংসা ও অসহিষ্ণুতা বাড়ছে, তখন শ্রীচৈতন্যের প্রেম ও ঐক্যের বার্তা বিশেষ তাৎপর্য বহন করে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande