
কলকাতা, ৪ মার্চ (হি. স.) বুধবার দক্ষিণ ২৪ পরগণার জয়নগর মজিলপুর পৌরসভার মাঠ সংলগ্ন নেচার পার্কে ‘সাতরঙা ভাবনা’-র উদ্যোগে পালিত হল পঞ্চম বর্ষের বসন্ত মহোৎসব। এদিন সকাল থেকে আবিরের রঙে, গানে-নাচে মুখর হয়ে ওঠে প্রাঙ্গণ। ওই উৎসবে উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় শিল্পীরা। বসন্ত উৎসবের তাৎপর্য তুলে ধরে শুভেচ্ছা জানান বিধায়ক। পাশাপাশি পৌরসভার চেয়ারম্যান, অন্যান্য রাজনীতিক ও বিশিষ্টরা উপস্থিত ছিলেন। সম্প্রীতির বার্তা দেন সকলেই।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত