বাল্যবিবাহ রুখতে পাথরপ্রতিমায় পদযাত্রা
কলকাতা, ৪ মার্চ (হি. স.) বাল্যবিবাহ রুখতে সচেতনতার বার্তা দিতে পথে নামলেন সমাজকর্মীরা। বুধবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিগম্বরপুর ‘অঙ্গীকার হোম’-এর উদ্যোগে এই পদযাত্রা। ঢোলাহাট থানার সামনে থেকে সচেতন
বাল্যবিবাহ রুখতে সচেতনতা পদযাত্রাতে সামিল


কলকাতা, ৪ মার্চ (হি. স.) বাল্যবিবাহ রুখতে সচেতনতার বার্তা দিতে পথে নামলেন সমাজকর্মীরা। বুধবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিগম্বরপুর ‘অঙ্গীকার হোম’-এর উদ্যোগে এই পদযাত্রা। ঢোলাহাট থানার সামনে থেকে সচেতনতা পদযাত্রার সূচনা হয়। এর উদ্বোধন করেন ঢোলাহাট থানার আইসি সুদীপ্ত দে। উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিক এবং অঙ্গীকার হোমের কর্মীরা।

আইসি জানান, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এদিন পদযাত্রা মাদারপাড়া পোল, ভগবানপুর, চৌধুরীর চক, উত্তরাবাদ, বাহির চক, বৈদ্যর মোড়, মিলনমোড়, বৈরাগীর মোড়, ইন্দিরা মোড় হয়ে হাসপাতাল মোড় পর্যন্ত যায়। পথচলতি সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেন উদ্যোক্তারা। উদ্যোক্তাদের দাবি, বাল্যবিবাহমুক্ত সমাজ গড়তে প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগই একমাত্র পথ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande