মধ্যমগ্রামে রেলস্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১, আহত ১
মধ্যমগ্রাম, ৪ মার্চ (হি. স.):- উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বুধবার দুপুর প্রায় ১টা নাগাদ রেলস্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আগুন লাগে একটি কাঠের আসবাবপত্রের দোকান ও পাশের একটি মিষ্টির দোকানে। মুহূর্তের মধ্যে আগুন দ
আগুনে পুড়ে ছাই


মধ্যমগ্রাম, ৪ মার্চ (হি. স.):- উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বুধবার দুপুর প্রায় ১টা নাগাদ রেলস্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আগুন লাগে একটি কাঠের আসবাবপত্রের দোকান ও পাশের একটি মিষ্টির দোকানে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দুটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনায় দোকানের ভেতরে আটকে পড়ে এক কর্মচারীর মৃত্যু হয়। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় আরও এক কর্মচারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।আগুনের তীব্রতা এতটাই ছিল যে তা আশেপাশের কয়েকটি ছোট দোকান ও বাড়িতেও ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।পুলিশ ও দমকল সূত্রে প্রাথমিক অনুমান, মিষ্টির দোকানে মজুত থাকা গ্যাস সিলিন্ডার ফেটে আগুনের সূত্রপাত হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় এই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন মধ্যমগ্রামের বিধায়ক ও রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande