
কাঠমান্ডু, ৯ মার্চ (হি.স.): নেপালের প্রতিনিধি সভার নির্বাচনে ১৩২ জন নতুন সাংসদ নির্বাচিত হয়েছেন। নতুন সাংসদদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় আছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির। ওই দল থেকে ১১০ জন সাংসদ প্রথমবার সংসদে যাচ্ছেন। তাঁদের মধ্যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলেন্দ্র শাহও রয়েছেন। তিনিও প্রথমবার প্রতিনিধি সভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি চারবারের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলিকে পরাজিত করেন। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এখন তিনি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন।
এছাড়াও নেপালি কংগ্রেস থেকে এগারো জন নতুন সাংসদ নির্বাচিত হয়েছেন প্রতিনিধি সভার নির্বাচনে। এছাড়াও, সিপিএন-ইউএমএল থেকে চারজন, নেপালি কমিউনিস্ট পার্টি এবং শ্রম সংস্কৃতি পার্টি থেকে তিনজন করে নতুন সাংসদ নির্বাচিত হয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ