(আপডেট) সপ্তাহের শুরুতেই অনিশ্চয়তা শেয়ার বাজারে
মুম্বই, ৯ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংঘাতের পরিস্থিতির কারণে অশোধিত তেলের দাম বৃদ্ধিতে সোমবার তীব্র অনিশ্চয়তায় ভুগল শেয়ার বাজার। এ দিন সেনসেক্স এবং নিফটি কমেছে প্রায় ২ শতাংশ। তবে সকালে লেনদেনের শুরুতেই সেনসেক্স ২৪৯৪.৩৫ পয়েন্ট (৩.১
শেয়ার বাজার


মুম্বই, ৯ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংঘাতের পরিস্থিতির কারণে অশোধিত তেলের দাম বৃদ্ধিতে সোমবার তীব্র অনিশ্চয়তায় ভুগল শেয়ার বাজার। এ দিন সেনসেক্স এবং নিফটি কমেছে প্রায় ২ শতাংশ। তবে সকালে লেনদেনের শুরুতেই সেনসেক্স ২৪৯৪.৩৫ পয়েন্ট (৩.১৬ শতাংশ) কমে ৭৬,৪২৪.৫৫-তে নেমেছিল। পরে দিনের শেষে সূচকটি কিছু উঠে ৭৭,৫৬৬.১৬ অঙ্কে লেনদেন শেষ করে। সেটাও শুক্রবারের থেকে ১৩৫২.৭৪ পয়েন্ট কম। নিফ্টি ৪২২.৪০ পয়েন্ট কমে ২৪,০২৮.০৫ অঙ্কে শেষ হয়েছে। দিনের মাঝে তা এক সময়ে ৭৫২.৬৫ পয়েন্ট (৩.০৭ শতাংশ) কমে ২৩,৬৯৭.৮০ হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande