ওড়িশা দিবসে শুভেচ্ছা অমিত শাহের
নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ ওড়িশা দিবসে সে রাজ্যের বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার সমাজ মাধ্যমে তিনি শুভেচ্ছা জানান। এ দিন তিনি এক্স হ্যান্ডলে লেখেন, ওড়িশা দিবসে ওড়িশার ভাই ও বোনেদের জানাই আন্তর
ওড়িশা দিবসে শুভেচ্ছা অমিত শাহের


নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ ওড়িশা দিবসে সে রাজ্যের বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার সমাজ মাধ্যমে তিনি শুভেচ্ছা জানান। এ দিন তিনি এক্স হ্যান্ডলে লেখেন, ওড়িশা দিবসে ওড়িশার ভাই ও বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রভু জগন্নাথের আশীর্বাদে ধন্য ওড়িশা ভারতের গর্ব বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী। ‘বিকশিত ভারত’-এর যাত্রায় ওড়িশা অগ্রগতি ও সমৃদ্ধির নতুন শিখরে উপনীত হোক এই প্রার্থনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande