
নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): দেশে কৃষি পণ্যের দাম স্বাভাবিক সীমার মধ্যে রয়েছে, এমনটাই জানালেন কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মনিন্দর কৌর দ্বিবেদী। বুধবার পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রক পর্যায়ের বৈঠকে এম কৌর দ্বিবেদী বলেন, সমস্ত কৃষি পণ্যের পাইকারি দামের পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিগত কয়েক বছরের মতোই, দামগুলো মোটামুটি স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে। প্রধান ফসল টমেটো, পেঁয়াজ এবং আলুর দাম সীমার মধ্যেই আছে এবং উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে, বিশেষ করে পাইকারি পর্যায়ে এই প্রবণতা আরও বাড়ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ