
নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): শ্রী শ্রী শিবকুমার স্বামী জি’র জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ লেখেন, শ্রী শ্রী শ্রী শিবকুমার স্বামী জির জন্মজয়ন্তীতে আমি সেই শ্রদ্ধেয় সাধকের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি, যিনি তাঁর সমগ্র জীবন করুণা ও শিক্ষার সেবায় উৎসর্গ করেছিলেন।
তাঁর দিব্য কৃপার নিরাময় স্পর্শ বহু মানুষের জীবনে রূপান্তর ঘটিয়েছে। আর ‘সিদ্ধগঙ্গা মঠ’-এর মাধ্যমে রেখে যাওয়া তাঁর পরম্পরা আমাদের নিঃস্বার্থ সেবায় ব্রতী হওয়ার এক চিরন্তন অনুপ্রেরণা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ