মুখ্যমন্ত্রীর নবগ্রামের সভা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে বাস, আহত ১৫
মুর্শিদাবাদ, ১ এপ্রিল (হি.স.): মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার সময় জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। বুধবার মুর্শিদাবাদের নবগ্রামের পলসন্ডায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা ছিল। ওই সভা শেষে এ দিন বিকেলে গোপগ্রাম এলাকায়
মুখ্যমন্ত্রীর নবগ্রামের সভা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে বাস, আহত ১৫


মুর্শিদাবাদ, ১ এপ্রিল (হি.স.): মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার সময় জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। বুধবার মুর্শিদাবাদের নবগ্রামের পলসন্ডায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা ছিল। ওই সভা শেষে এ দিন বিকেলে গোপগ্রাম এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই লেনের রাস্তায় উল্টো পথ ধরে বাসটি যাচ্ছিল বহরমপুরের দিকে। বহরমপুরের দিক থেকে জলপাইগুড়ি যাচ্ছিল একটি মিনি ট্রাক। বাসটি ধাক্কা মারে ট্রাকটিকে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় গুরুতর জখম হন বাসে থাকা প্রায় ১৫ জন। তাঁদের উদ্ধার করে পলসন্ডা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande