ট্রাইবুনাল বিষয়ে হাই কোর্টে তৃণমূল কংগ্রেসের আবেদন
কলকাতা, ১ এপ্রিল, (হি.স.): ট্রাইবুনাল বিষয়ে বেশ কিছু আবেদন রাখল তৃণমূল কংগ্রেস। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে এই বিষয়ে দলের তরফে একটি চিঠিক পাঠানো হয়েছে। ট্রাইবুনালে যাতে সশরীরে গিয়ে আবেদন করা যায়, কেবল এক জায়গায় নয়, জেলার বিডিও অফিসে
ট্রাইবুনাল বিষয়ে হাই কোর্টে তৃণমূল কংগ্রেসের আবেদন


কলকাতা, ১ এপ্রিল, (হি.স.): ট্রাইবুনাল বিষয়ে বেশ কিছু আবেদন রাখল তৃণমূল কংগ্রেস। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে এই বিষয়ে দলের তরফে একটি চিঠিক পাঠানো হয়েছে।

ট্রাইবুনালে যাতে সশরীরে গিয়ে আবেদন করা যায়, কেবল এক জায়গায় নয়, জেলার বিডিও অফিসেও ওই ট্রাইবুনালের শুনানির আবেদন হতে পারে— সেই আবেদন রাখা হয়েছে। অফলাইন আপিল ব্যবস্থা চালুর জন্য যত দ্রুত সম্ভব বিজ্ঞপ্তি প্রকাশের কথাও বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে, পশ্চিমবঙ্গের সব জেলার বিচারাধীন মামলাগুলির আবেদন শোনার জন্য ১৯টি ট্রাইবুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। কেবল কলকাতা নয়, রাজ্যের সব ডিএম এবং এসডিও-র কার্যালয় ছাড়াও বিডিও দফতরে আবেদন গ্রহণ করা যেতে পারে।

এসবের সঙ্গে আবেদন করা হয়েছে অনলাইন ও অফলাইনে আবেদনের কথা। সেক্ষেত্রে অফলাইন আবেদন ব্যবস্থা চালুর জন্য যত দ্রুত সম্ভব বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা বলা হয়েছে। ট্রাইবুনালের সামনে সশরীরে বা ভার্চুয়াল মাধ্যমে শুনানির সুযোগ দেওয়া যেতে পারে, আপিলকারীদের শুনানির তারিখ জানানোর ব্যবস্থা করা যেতে পারে। সেই কথাও বলা হয়েছে।

একের পর এক সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হচ্ছে। তালিকা থেকে শয়ে শয়ে নাম বাদ যাচ্ছে। সেসব ব্যক্তিদের ট্রাইবুনালে যাওয়ার কথা জানিয়েছে কমিশন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande