




ডিব্রুগড় (অসম), ১ এপ্রিল (হি.স.) : উজান অসমের ডিব্রুগড়র মনোহারি চা বাগানে গিয়ে শ্ৰমিকদের সঙ্গে পাতা তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ বুধবার সকালে মনোহারি চা বাগানে যান মোদী। প্রধানমন্ত্রী চা বাগানের মহিলা ও অন্যান্য শ্রমিকদের সঙ্গে পাতা তুলে তাঁদের সঙ্গে কথোপকথন করেছেন। শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় তাঁদের অবদানের প্রশংসা করে অসমের চা শিল্পের গুরুত্ব তুলে ধরেছেন। এই বাৰ্তালাপ অঞ্চলের চা বাগান শ্রমিকদের কল্যাণ ও ক্ষমতায়নের প্রতি সরকারের প্রতিশ্রুতির পরিচয় বহন করে। প্রধানমন্ত্রী শ্রমিকদের সন্তানদের শিক্ষা, তাঁদের মজুরি এবং তাঁদের কাছে আয়ুষ্মান কার্ড আছে কি না, সে সব বিষয়ে খোঁজখবর নেন।
উল্লেখ্য, নির্বাচনী প্রচার অভিযানে অংশ নেওয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার রাতে ডিব্রুগড়ে পৌঁছেন। রাত ৮টা ৪০ মিনিটে তিনি মোহনবাড়ি বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তিনি বিশাল কনভয়ের সঙ্গে বিমানবন্দর থেকে মনোহারি রিসোর্টে যান। মনোহারি রিসোর্টে রাত্ৰিযাপন কচেন। আজ তিনি ধেমাজি এবং লখিমপুর জেলায় বিজেপি এবং এনডিএ প্রার্থীদের জন্য নির্বাচনী সমাবেশে ভাষণ দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস