বিকশিত ভারত নির্মাণের ভিত্তি অসমের এই নির্বাচন, গোগামুখে বলেছেন প্রধানমন্ত্রী মোদী
গোগামুখ (অসম), ১ এপ্রিল (হি.স.) : বিকশিত ভারত নির্মাণের ভিত্তি হবে এবারের অসম বিধানসভার নির্বাচন। ধেমাজি জেলার অন্তৰ্গত গোগামুখে আয়োজিত বিশাল নিৰ্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষ নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অসমের গোগামুখে বিজেপির শীর্ষ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


গোগামুখ (অসম), ১ এপ্রিল (হি.স.) : বিকশিত ভারত নির্মাণের ভিত্তি হবে এবারের অসম বিধানসভার নির্বাচন। ধেমাজি জেলার অন্তৰ্গত গোগামুখে আয়োজিত বিশাল নিৰ্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষ নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ বুধবার এখানে এক নির্বাচনী জনসভায় অসমে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সরকারের টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরবে বলে দাবি করেছেন মোদী। অসমে ইউনিফর্ম সিভিল কোড (অভিন্ন দেওয়ানী বিধি সংক্ষেপে ইউসিসি) প্রয়োগ, আদিবাসী সংস্কৃতির সুরক্ষা, বন্যা থেকে মুক্তি, পরিকাঠামোর সম্প্রসারণ এবং দরিদ্র কল্যাণমূলক প্রকল্প নিয়ে একাধিক বড় প্রতিশ্রুতি দেন তিনি। কংগ্রেসের ওপর হামলা করে মোদী বলেন, অসমের এবারের নির্বাচন ‘উন্নত অসম থেকে উন্নত ভারত গড়ার নির্বাচন’।

বিশাল সমাবেশ দেখে আপ্লুত মোদী বলেন, মানুষের উচ্ছ্বাস স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, এবারও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরে হ্যাট-ট্রিক করবে। তিনি বলেন, নির্বাচনের দিন ঘোষণা করার পর অসমে এটি তাঁর প্রথম জনসভা। এখানে জমায়েত জনসমুদ্রই ‘হ্যাটট্রিক’-এর নিশ্চয়তা দিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, অসমে ইউনিফর্ম সিভিল কোড চালু করা হবে। তবে ষষ্ঠ তফশিলভুক্ত এলাকায় বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতির পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা হবে। তিনি একে ‘অসমের পরিচয় রক্ষার বড় সংকল্প’ বলে উল্লেখ করে বলেন, বিজেপি প্রতিশ্রুতি পূরণের জন্য পরিচিত।

তিনি বলেন, গত ১০ বছরে রাজ্যে ‘সেবা ও সুশাসন’-এর নতুন যুগ এসেছে। প্রথমে সর্বানন্দ সনোয়াল এবং পরে হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে অসমে উন্নয়নের নতুন দিশা তৈরি হয়েছে। মোদী বলেন, এই নির্বাচন শুধু অসমের মধ্যে সীমাবদ্ধ নয়, উন্নত ভারত নির্মাণের সঙ্গেও যুক্ত।

দরিদ্র কল্যাণমূলক প্রকল্প প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গত এক দশকে অসমের ২২ লক্ষের বেশি দরিদ্র পরিবারকে পাকা বাড়ি দেওয়া হয়েছে। বিজেপির সংকল্পপত্রে যে সব পরিবার এখনও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পায়নি, তাদের সকলকে বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও ১৫ লক্ষ পরিবারকে পাকা বাড়ি দেওয়ার গ্যারান্টিও দিয়েছেন তিনি। প্রসঙ্গক্রমে তিনি অসমে বিজেপির নির্বাচনী ইস্তাহার ‘সংকল্পপত্র’কে তিনি জনসাধারণের কল্যাণে ‘মঙ্গলপত্র’ বলে আখ্যা দিয়েছেন।

নারী ক্ষমতায়নের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী ‘লাখপতি দিদি’ অভিযানের কথা উল্লেখ করেন। তিনি জানান, এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে প্রায় তিন লক্ষ মহিলা ‘লাখপতি দিদি’ হয়েছেন, ভবিষ্যতে এই সংখ্যা ৪০ লক্ষে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ‘অরুণোদয় যোজনা’-র সম্প্রসারণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে, যাতে আরও বেশি পরিবার উপকৃত হয়।

বন্যা সমস্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সরকার ১৮ হাজার কোটির বেশি ব্যয়ে ‘বন্যামুক্ত অসম মিশন’ শুরু করেছে। রাজ্যে আধুনিক বাঁধ নির্মাণ করা হচ্ছে, চলছে স্থায়ী সমাধানের জন্য নিরন্তর কাজ। তিনি সুবনশিরি জলবিদ্যুৎ প্রকল্পের উল্লেখ করে বলেন, এটি অসমকে বন্যা থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কৃষি খাতের প্রসঙ্গে মোদী জানান, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় অসমের প্রায় ১১ লক্ষ কৃষককে ৭৩০ কোটির বেশি টাকার ক্ল্যাম পূরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী অসমকে ভবিষ্যতের প্রযুক্তি কেন্দ্র হিসেবে উল্লেখ করে বলেন, শীঘ্রই রাজ্যে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট থেকে চিপ উৎপাদন শুরু হবে। ভবিষ্যতে মোবাইল ফোন, গাড়ি, টিভি এবং অন্যান্য যন্ত্রপাতি অসমে তৈরি চিপ দিয়ে চালিত হবে, ফলে চায়ের পাশাপাশি প্রযুক্তির ক্ষেত্রেও রাজ্যের পরিচিতি বাড়বে।

পরিকাঠামো উন্নয়নের কথা বলতে গিয়ে মোদী বলেন, কংগ্রেস ৬০-৬৫ বছরে ব্রহ্মপুত্র নদের ওপর মাত্র তিনটি সেতু নির্মাণ করেছিল, অথচ বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকার গত ১০-১১ বছরে পাঁচটি বড় সেতু তৈরি করেছে, যা মানুষের জীবনকে সহজ করেছে। স্বাস্থ্য খাতে উন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন, আগে যেখানে অসমে মাত্র ছয়টি মেডিক্যাল কলেজ ছিল, এখন তা বেড়ে ১৪ হয়েছে এবং আরও ১০টি নতুন মেডিক্যাল কলেজের কাজ চলছে।

কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দলটি সবসময় ‘পরিবারতন্ত্র’ এবং ভোটব্যাঙ্ক রাজনীতিকে প্রাধান্য দিয়েছে। তিনি বলেন, কংগ্রেস আগে একটি সাম্প্রদায়িক হিংসা বিল আনার চেষ্টা করেছিল, যা সমাজকে বিভক্ত করার মতো ছিল। এখন অসমেও একই ধরনের প্রচেষ্টা চলছে।

তিনি আরও অভিযোগ করেন, কংগ্রেস রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের বসানোর চেষ্টা করছে। মোদী বলেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার কৃষক, আদিবাসী এবং বনভূমিকে দখলমুক্ত করবে এবং অসমের ‘গৌরব ও পরিচয়’ অটুট রাখবে।

সভা শেষে প্রধানমন্ত্রী জনগণের কাছে আহ্বান জানান, তাঁরা যেন আবারও বিজেপি সরকার গঠন করেন, যাতে রাজ্যে উন্নয়নের গতি আরও বাড়ানো যায়। তিনি বলেন, ‘মোদীর গ্যারান্টি, অসম আরও দ্রুত এগিয়ে যাবে।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande