কেনিয়ার বিরুদ্ধে ম্যাচে মাথায় গুরুতর চোট পিয়ারি জ্যাক্সার, আশঙ্কায় ভারতীয় শিবির
কলকাতা, ১১ এপ্রিল (হি. স.) : কেনিয়ার নাইরোবিতে স্বাগতিকদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে বড়সড় ধাক্কা খেল ভারতীয় মহিলা ফুটবল দল। ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়তে হলো দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার পিয়ারি জ্যাক্সাকে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশ
খেলার উত্তেজনাময় দৃশ্যের


কলকাতা, ১১ এপ্রিল (হি. স.) : কেনিয়ার নাইরোবিতে স্বাগতিকদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে বড়সড় ধাক্কা খেল ভারতীয় মহিলা ফুটবল দল। ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়তে হলো দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার পিয়ারি জ্যাক্সাকে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবরটি নিশ্চিত করেছে।

​ঘটনাটি ঘটে শুক্রবার ম্যাচের মাত্র ১৪ মিনিটের মাথায়। বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে সংঘর্ষের জেরে মাথায় গুরুতর আঘাত পান পিয়ারি। চোট পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি মাঠে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি চিকিৎসক দল মাঠে ঢুকে প্রাথমিক পরীক্ষা করার পর তাঁকে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করে।

​দলীয় সূত্রে জানানো হয়েছে, পিয়ারি সংজ্ঞাহীন হননি, বর্তমানে তিনি সচেতন রয়েছেন। হাসপাতালের চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান অনুযায়ী তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে চোট কতটা গভীর, তা জানার জন্য বেশ কিছু পরীক্ষা করা হবে। সেই রিপোর্ট আসার পরেই তাঁর চোটের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ব্লু টাইগ্রেস শিবিরের তরফে পিয়ারির দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande