বাদের তালিকায় থাকা ব্যক্তিদের ভবিষ্যৎ, সোমবারের রায়ের দিকে তাকিয়ে অনেকে
কলকাতা, ১২ এপ্রিল, (হি.স.): এসআইআর-এর চূড়ান্ত তালিকায় যাঁরা বাদ পড়েছেন, তাঁদের বিষয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী বিচার চাইতে ফের আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। এই প্রেক্ষাপটে সোমবার এই বিষয়ে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দে
বাদের তালিকায় থাকা ব্যক্তিদের ভবিষ্যৎ, সোমবারের রায়ের দিকে তাকিয়ে অনেকে


কলকাতা, ১২ এপ্রিল, (হি.স.): এসআইআর-এর চূড়ান্ত তালিকায় যাঁরা বাদ পড়েছেন, তাঁদের বিষয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী বিচার চাইতে ফের আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। এই প্রেক্ষাপটে সোমবার এই বিষয়ে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সেদিকেই নজর রয়েছে।

এক্ষেত্রে বাদের তালিকায় থাকা একাধিক ব্যক্তির ভবিষ্যৎ কী তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে ট্রাইব্যুনাল যাঁদের ‘যোগ্য’ বলে মনে করবে, তাঁরা এবার ভোট দিতে পারবে কিনা সেদিকেই নজর সবার।

সোমবারেই এই বিষয়ে চূড়ান্ত নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট।

গত ২৮ ফেব্রুয়রি এসআইআরে চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকায় প্রায় ৬০ লাখ ভোটারের নাম বিচারাধীন তালিকায় ছিল। এরপর ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ হয়। সবমিলিয়ে তালিকা থেকে প্রায় ৯১ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। এদিকে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল ভোট রয়েছে বাংলায়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande