
আবু ধাবি, ১২ এপ্রিল (হি.স.): বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর রবিবার সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবিতে সে দেশের প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাত করেছেন। সমাজমাধ্যমে একটি পোস্টে ডঃ জয়শঙ্কর বলেন, তিনি সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতির কাছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তার পাশাপাশি পশ্চিম এশিয়ায় সংঘর্ষ চলাকালীন, সেদেশে ভারতীয় বংশোদ্ভূতদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করার কথাও তুলে ধরেন। উল্লেখ্য, বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর দু'দিনের সফরে সংযুক্ত আমিরশাহি গিয়েছেন। প্রথম দিনে এ দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এছাড়াও প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করেন জয়শঙ্কর।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ