শান্তির লক্ষ্যে বৈঠক নিষ্ফলা, ইরানকে দুষলেন জে ডি ভান্স
ইসলামাবাদ, ১২ এপ্রিল (হি.স.): পশ্চিম এশিয়ায় সংঘাত বিরাজমান। এই আবহে শান্তির লক্ষ্যে বৈঠকও ভেস্তে গেল। আমেরিকা ও ইরানের মধ্যে ফলপ্রসূ হল না শান্তি বৈঠক। দীর্ঘ ২১ ঘণ্টা বৈঠকের পর আমেরিকার উপ রাষ্ট্রপতি জে ডি ভান্স জানিয়েছেন, ইসলামাবাদে অনুষ্ঠিত আমেরি
শান্তির লক্ষ্যে বৈঠক নিষ্ফলা, ইরানকে দুষলেন জে ডি ভান্স


ইসলামাবাদ, ১২ এপ্রিল (হি.স.): পশ্চিম এশিয়ায় সংঘাত বিরাজমান। এই আবহে শান্তির লক্ষ্যে বৈঠকও ভেস্তে গেল। আমেরিকা ও ইরানের মধ্যে ফলপ্রসূ হল না শান্তি বৈঠক। দীর্ঘ ২১ ঘণ্টা বৈঠকের পর আমেরিকার উপ রাষ্ট্রপতি জে ডি ভান্স জানিয়েছেন, ইসলামাবাদে অনুষ্ঠিত আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি বৈঠকে কোনও অগ্রগতি হয়নি। ভান্স জানিয়েছেন, কোনও রকম সমঝোতা ছাড়াই তাঁরা আমেরিকা ফিরে যাচ্ছে। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকা ও ইরান বৈঠকে বসেছিল। পাকিস্তানের ইসলামাবাদে হয় সেই বৈঠক হয়। দীর্ঘ বৈঠকের পর ফলাফল শূন্যই থেকে গেল।

এদিকে, বৈঠক ভেস্তে যেতেই হুঙ্কার দিয়েছে ইরান। কী ভাবে এই বৈঠক থেকে পালাবে, তার অজুহাত খুঁজছিল আমেরিকা। তাই ইরানের ঘাড়ে আলোচনা ব্যর্থ হওয়ার দায় ঠেলে দিয়ে দাবি করতে শুরু করেছে, ইরান নাকি আলোচনা চায় না। এটা যে ওদের বাহানা ছিল, তা স্পষ্ট। আমেরিকার বিরুদ্ধে এ ভাবেই সুর চড়াল ইরান।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande