ছত্তিশগড়ে এনকাউন্টারে নিহত কুখ্যাত মাওবাদী, আগ্নেয়াস্ত্র উদ্ধার
কাঙ্কের, ১৩ এপ্রিল (হি.স.): মাওবাদী-মুক্ত ভারত অভিযানে ফের সাফল্য। ছত্তিশগড়ের কাঙ্কেরে এনকাউন্টারে নিহত হয়েছে কুখ্যাত এক মাওবাদী। নকশাল এরিয়া কমান্ডার রূপি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। ওই মাওবাদীর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। এনকাউন্টারস্থল থ
ছত্তিশগড়ে এনকাউন্টারে নিহত কুখ্যাত মাওবাদী, আগ্নেয়াস্ত্র উদ্ধার


কাঙ্কের, ১৩ এপ্রিল (হি.স.): মাওবাদী-মুক্ত ভারত অভিযানে ফের সাফল্য। ছত্তিশগড়ের কাঙ্কেরে এনকাউন্টারে নিহত হয়েছে কুখ্যাত এক মাওবাদী। নকশাল এরিয়া কমান্ডার রূপি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। ওই মাওবাদীর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। এনকাউন্টারস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

সোমবার কাঙ্কেরের পুলিশ সুপার নিখিল রাখেচা বলেন, ছত্তিশগড়ের কাঙ্কেরের ছোটে বেথিয়া এলাকায় পুলিশ ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই সংঘর্ষে একজন মহিলা মাওবাদী নিহত হয়েছে। তার নাম 'রূপি' এবং তিনি এসিএম পদমর্যাদার একজন ক্যাডার ছিলেন। তিনি ওই এলাকার শেষ কয়েকজন শীর্ষ ক্যাডারের মধ্যে একজন ছিলেন, কারণ বস্তার অঞ্চলের বেশিরভাগ প্রধান মাওবাদী নেতা হয় আত্মসমর্পণ করেছে অথবা পূর্ববর্তী অভিযানে নিহত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande