অজয় ঘোষ স্মৃতি ক্রিকেটে বর্ধমান ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের জয়
কলকাতা, ১৫ এপ্রিল (হি.স.): সিএবি পরিচালিত অজয় ঘোষ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে দু’টি ম্যাচেই দেখা গেল একতরফা লড়াই, যদিও ফলাফল ভিন্ন ধাঁচের। বাংলা নববর্ষের প্রথম দিনেই বুধবারের খেলায় প্রথম ম্যাচে কল্যাণী বিশ্ববিদ্যালয়কে ৫ উইকেটে হারাল বর্ধমান
অজয় ঘোষ স্মৃতি ক্রিকেটে বর্ধমান ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের জয়


কলকাতা, ১৫ এপ্রিল (হি.স.): সিএবি পরিচালিত অজয় ঘোষ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে দু’টি ম্যাচেই দেখা গেল একতরফা লড়াই, যদিও ফলাফল ভিন্ন ধাঁচের। বাংলা নববর্ষের প্রথম দিনেই বুধবারের খেলায় প্রথম ম্যাচে কল্যাণী বিশ্ববিদ্যালয়কে ৫ উইকেটে হারাল বর্ধমান বিশ্ববিদ্যালয়। প্রথমে ব্যাট করে কল্যাণী ৩১.৪ ওভারে ১২২ রানে অলআউট হয়ে যায়। বর্ধমানের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে বড় রান গড়তে পারেনি তারা। এর জবাবে ব্যাট করতে নেমে ২৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়। বল হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন অভিষেক রায়, তাঁর পরিসংখ্যান ৩ উইকেট তুলেছে -২২ রানে।

এদিকে, অন্য ম্যাচে রীতিমতো রানের বন্যা বইয়ে দিয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। নির্ধারিত ৪৫ ওভারে ৮ উইকেটে ৪৯০ রানের বিশাল স্কোর সংগ্রহ করে। দলের হয়ে দুরন্ত ইনিংস খেলেছে - ওম ভগত, মাত্র ১০৮ বলে ১৮৯ রান করে ম্যাচের রঙ একা বদলে দেয়। এর জবাবে প্রযুক্তি ছাত্র জিমখানা ৩০.৩ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায়। এর ফলে ৩১২ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। এদিনের শেষে, টুর্নামেন্টে ব্যাট ও বল - দুই ক্ষেত্রে নজরকাড়া পারফরম্যান্স উপভোগ করে দর্শকেরা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande