নাইরোবিতে মালাউকে ৩-২ গোলের ব্যবধানে হারাল ব্লু টাইগ্রেস তথা ভারতীয় মহিলা দল
কলকাতা, ১৫ এপ্রিল (হি. স.): নাইরোবিতে ভারতীয় দলের বুধবার জয়জয়কার। এদিনের খেলায় ৩-২ গোলের ব্যবধানে এই জয়। ফিফা সিরিজ কেনিয়া ২০২৬ : মালাউইকে হারিয়ে তৃতীয় স্থান ভারতের ব্লু টাইগ্রেসদের। নাইরোবির নাইয়ো ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা সিরিজ ২০২
ভারতীয় মহিলা দলের খেলোয়াড়দের গ্রুপ ফটো


কলকাতা, ১৫ এপ্রিল (হি. স.): নাইরোবিতে ভারতীয় দলের বুধবার জয়জয়কার। এদিনের খেলায় ৩-২ গোলের ব্যবধানে এই জয়। ফিফা সিরিজ কেনিয়া ২০২৬ : মালাউইকে হারিয়ে তৃতীয় স্থান ভারতের ব্লু টাইগ্রেসদের। নাইরোবির নাইয়ো ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা সিরিজ ২০২৬-এর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালাউইকে ৩-২ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করল ভারতের মহিলা জাতীয় ফুটবল দল—‘ব্লু টাইগ্রেস’।

ভারতের হয়ে জয়সূচক গোল করেন অস্তম ওরাওঁ (১৮’), আভেকা সিং (৪৫+১’) এবং বদলি খেলোয়াড় প্রিয়দর্শিনী সেল্লাদুরাই (৮৪’)। অন্যদিকে মালাউইয়ের হয়ে গোল করেন খুমালো আইরিন (৪২’) এবং হেনরি ডেবোরা (৬০’)।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে ছিল ভারত। ১৮ মিনিটে নর্মিলা দেবী ফানজৌবামের নেওয়া কর্নারে মালাউই গোলরক্ষক এসথার মাওলিদি বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। সেই সুযোগে বল পেয়ে দ্রুত প্রতিক্রিয়ায় গোল করে দলকে এগিয়ে দেন অস্তম ওরাওঁ। এটি ছিল তার জাতীয় দলের হয়ে প্রথম গোল।

তবে ৪২ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত বাঁ পায়ের শটে সমতা ফেরায় মালাউই—গোল করেন খুমালো আইরিন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবার এগিয়ে যায় ভারত। বাম দিক থেকে করা আক্রমণে কারিশমা শিরভোইকার ও বাবিনা লিশামের সমন্বয়ে আসা ক্রসে ভলিতে গোল করেন আভেকা সিং (১-২)।

দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে চাপ বাড়ায় মালাউই। ৬০ মিনিটে কর্নার থেকে দ্বিতীয়বার সমতা ফেরান হেনরি ডেবোরা (২-২)।

শেষ দিকে ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তখনই ৮৪ মিনিটে নর্মিলার ফ্রি-কিক থেকে দুর্দান্ত শটে জয়সূচক গোল করেন বদলি প্রিয়দর্শিনী সেল্লাদুরাই।

শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে কঠিন লড়াই জিতে তৃতীয় স্থান নিশ্চিত করে ভারত। সেমিফাইনালে আয়োজক কেনিয়ার কাছে ০-২ গোলে হেরে যাওয়ার পর এই জয় ব্লু টাইগ্রেসদের জন্য স্বস্তির হাসি এনে দিল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande