
অকল্যান্ড, ১৫ এপ্রিল (হি.স.) : ওশেনিয়া কনফেডারেশন বাছাইপর্ব সিরিজের ফাইনালে বুধবার পাপুয়া নিউ গিনিকে ১-০ গোলে হারিয়ে নিউ জিল্যান্ড আগামী বছর, ২০২৭ ব্রাজিলে অনুষ্ঠিতব্য ফিফা মহিলা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
সান্ডারল্যান্ডের মিডফিল্ডার কেটি কিচিং ৫৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করে নিউজিল্যান্ডকে সপ্তমবারের মতো বিশ্বকাপে নিয়ে গেলেন।
নভেম্বর বা ডিসেম্বরে আন্তর্জাতিক উইন্ডোতে একটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে যোগ্যতা অর্জন করার সুযোগ পাপুয়া নিউ গিনির এখনও রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি