
কলকাতা, ১৫ এপ্রিল (হি.স.): প্রখর রোদ ও অত্যধিক গরমের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। মূলত পশ্চিমের জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, ১৮ এপ্রিলের পর ফের শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ১৬-১৭ এপ্রিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বইবে দমকা হাওয়া।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ১৮ এপ্রিল থেকে ফের শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ১৬-১৭ তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাও ভ্যাপসা গরম বজায় থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ