খাইবার পাখতুনখোয়ায় গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ, একই পরিবারের ৮ জনের মৃত্যু
ইসলামাবাদ, ১৭ এপ্রিল (হি.স.): খাইবার পাখতুনখোয়া প্রদেশের হারিপুরে গ্যাসের পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, হতাহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়
খাইবার পাখতুনখোয়ায় গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ, একই পরিবারের ৮ জনের মৃত্যু


ইসলামাবাদ, ১৭ এপ্রিল (হি.স.): খাইবার পাখতুনখোয়া প্রদেশের হারিপুরে গ্যাসের পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, হতাহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। বিস্ফোরণের পর পাইপলাইন থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং হত্তার ইন্ডাস্ট্রিয়াল এস্টেট সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।

হারিপুরের ডেপুটি কমিশনার জানান, দীর্ঘ ৭–৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এদিকে উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই পাইপলাইনে আগুন ধরে যায় এবং দ্রুত তা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। একটি কারখানায় কর্মরত শ্রমিকরা কোনওমতে বেরিয়ে আসতে পারলেও নিকটবর্তী আবাসিক এলাকায় বহু মানুষ আটকে পড়েন।

ঘটনার পর গোটা হাজারা ডিভিশনে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রদেশের মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি ঘটনায় গভীর শোকপ্রকাশ করে আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande