
তেহরান, ১৭ এপ্রিল (হি.স.): আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজের যাতায়াত ‘সম্পূর্ণ উন্মুক্ত’ বলে ঘোষণা করল ইরান। এর ফলে তেল সরবরাহের পথ ফের মসৃণ হবে বলে মনে করা হচ্ছে।
ইরানের বিদেশমন্ত্রী আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে সংগতি রেখে হরমুজ প্রণালী দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজের যাতায়াত সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হল। ইরানের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। বিশেষ করে গত কয়েক মাসের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, এই ঘোষণার ফলে তা অনেকটাই প্রশমিত হলো।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ