
কলকাতা, ২ এপ্রিল, (হি.স.): মালদায় বুধবার গভীর রাত পর্যন্ত বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের এবং গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনায় বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি-সহ ১৮ জন অভিযুক্ত। তাঁদের সকলকেই বৃহস্পতিবার পেশ করা হয়েছে মালদা জেলা আদালতে।
এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভিডিও কনফারেন্সে রীতিমত আক্রমণাত্মক মেজাজে দিল্লি থেকে হুঁশিয়ারি দেন। বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যসচিব, রাজ্যের সিইও ও সংশ্লিষ্ট আধিকারিকরা। জ্ঞানেশবাবুর মূল কথা ছিল একটাই, “আমি আবারও বলছি, মালদার মতো ঘটনা যেন কোথাও না হয়। যদি হয়, তবে সংশ্লিষ্ট আধিকারিকদের কাউকে ছাড়া হবে না। আমাদের অ্যাকশন চাই।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত