হাওড়ার বাঁকরায় বোমা উদ্ধার, নির্বাচনের আগে চাঞ্চল্য
হাওড়া, ২ এপ্রিল (হি. স.) : নির্বাচনের প্রাক্কালে হাওড়ার বাঁকরা এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার বাঁকরার পশ্চিমপাড়া এলাকায় সেলিম নামে এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় মোট সাতটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।পু
বোমা উদ্ধার


হাওড়া, ২ এপ্রিল (হি. স.) : নির্বাচনের প্রাক্কালে হাওড়ার বাঁকরা এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার বাঁকরার পশ্চিমপাড়া এলাকায় সেলিম নামে এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় মোট সাতটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং বাঁকরা তদন্তকেন্দ্রের পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানের সময় বাড়ির ছাদে লুকিয়ে রাখা বোমাগুলি উদ্ধার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে র‌্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।পরে বোম স্কোয়াডকে ডাকা হলে তারা ঘটনাস্থলে এসে বোমাগুলি নিরাপদে সরিয়ে নিয়ে যায় এবং নিকটবর্তী একটি ফাঁকা জায়গায় নিয়ে সেগুলি নিষ্ক্রিয় করে। ঘটনায় বাড়ির মালিক সেলিমকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নির্বাচনের আগে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যেই এই বোমাগুলি মজুত করা হয়েছিল। তবে এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনার জেরে এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনও সতর্কতা আরও জোরদার করেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande