তামিলনাড়ুর জনগণকে টিভিকে-র পাশে দাঁড়ানোর অনুরোধ বিজয়ের
চেন্নাই, ২১ এপ্রিল (হি.স.): প্রচারের শেষলগ্নে দাঁড়িয়ে তামিলনাড়ুর জনগণকে টিভিকে-র পাশে দাঁড়ানোর অনুরোধ করলেন অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয় থালাপতি। ২৩ তারিখ পশ্চিমবঙ্গে প্রথম দফা নির্বাচনের পাশাপাশি, তামিলনাড়ুতেও নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এমন স
বিজয় থালাপতি


চেন্নাই, ২১ এপ্রিল (হি.স.): প্রচারের শেষলগ্নে দাঁড়িয়ে তামিলনাড়ুর জনগণকে টিভিকে-র পাশে দাঁড়ানোর অনুরোধ করলেন অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয় থালাপতি। ২৩ তারিখ পশ্চিমবঙ্গে প্রথম দফা নির্বাচনের পাশাপাশি, তামিলনাড়ুতেও নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এমন সময়ে শেষ দিনের প্রচারে বিজয় তাঁর অনুগামীদের উদ্দেশে জানান, তাঁকে এবং তাঁর দলকে ক্রমাগত প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলির কাছে চাপে পড়তে হচ্ছে। তবে, রাজনীতিতে আসার পর থেকে তিনি সাধারণ মানুষের কাছ থেকে অফুরন্ত ভালবাসা পেয়েছেন বলেও এক্সে একটি পোস্টে কৃতজ্ঞতা স্বীকার করেন বিজয়।

বিজয় লিখেছেন, তিনি যে এত চাপ, এত প্রতিবন্ধকতা এবং এত মানসিক যন্ত্রণা হাসিমুখে সহ্য করে চলেছেন, তার পেছনে রয়েছে মাত্র একটিই কারণ। আর তা হলো তামিলনাড়ুর জনগণ–এর অকৃত্রিম ভালোবাসা। এই পৃথিবীর কোনও নৈরাজ্যবাদী, অশুভ শক্তি, কারওর পক্ষেই তামিলনাড়ুর জনগণ–এর কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করা কখনওই সম্ভব নয় বলেও সমাজ মাধ্যমে একটি পোস্টে লিখেছেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande