শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন ১৯ জন তামিল মৎস্যজীবী, প্রধানমন্ত্রীর প্রতি জানালেন কৃতজ্ঞতা
চেন্নাই, ২১ এপ্রিল (হি. স.): শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন ১৯ জন তামিল মৎস্যজীবী। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের দায়ে ওই ১৯ জন মৎস্যজীবীকে আটক করেছিল শ্রীলঙ্কা নৌবাহিনী। অবশেষে মঙ্গলবার তাঁরা দেশে ফিরেছেন। চেন্নাই বিমানবন্দরে ফেরার পর প্রধানমন্ত্রী নরেন্দ
শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন ১৯ জন তামিল মৎস্যজীবী, প্রধানমন্ত্রীর প্রতি জানালেন কৃতজ্ঞতা


চেন্নাই, ২১ এপ্রিল (হি. স.): শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন ১৯ জন তামিল মৎস্যজীবী। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের দায়ে ওই ১৯ জন মৎস্যজীবীকে আটক করেছিল শ্রীলঙ্কা নৌবাহিনী। অবশেষে মঙ্গলবার তাঁরা দেশে ফিরেছেন। চেন্নাই বিমানবন্দরে ফেরার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সবাই।

শ্রীলঙ্কায় আটক তামিলনাড়ুর ১৯ জন মৎস্যজীবী মুক্তি পাওয়ার পর মঙ্গলবারই চেন্নাই ফিরেছেন। রামনাথপুরমের বাসিন্দা এই মৎস্যজীবীদের ২৫ মার্চ মাছ ধরার সময় সামুদ্রিক সীমানা অতিক্রম করার অভিযোগে শ্রীলঙ্কার নৌবাহিনী গ্রেফতার করে এবং পরে শ্রীলঙ্কার একটি আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাদণ্ড দেয়। আইনি প্রক্রিয়া শেষে ১৯ জন মৎস্যজীবীই মঙ্গলবার মুক্তি পান।

এক মৎস্যজীবী জানান, ভারতের উপ-রাষ্ট্রপতির সফরের সূত্রে আমাদের মুক্তি দেওয়া হয়েছিল। আমাদের দ্রুত মুক্তির জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং শ্রীলঙ্কার কারাগারে এখনও বন্দী থাকা অন্যান্য মৎস্যজীবীদের মুক্তির জন্য সরকারকে হস্তক্ষেপ করার আহ্বান জানাই।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande