রায়গঞ্জ বিধানসভায় ভোটের ডিউটি করতে গিয়ে অসুস্থ এক মহিলা ভোটকর্মী
উত্তর দিনাজপুর, ২২ এপ্রিল (হি.স.): রায়গঞ্জ বিধানসভায় ভোটের ডিউটি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা ভোটকর্মী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ডিসিআরসিতে। ওই মহিলা ভোটকর্মীর বাড়ি রায়গঞ্জ শহরের মিলনপাড়াতে। তিনি রায়গঞ্জ করো
রায়গঞ্জ বিধানসভায় ভোটের ডিউটি করতে গিয়ে অসুস্থ এক মহিলা ভোটকর্মী


উত্তর দিনাজপুর, ২২ এপ্রিল (হি.স.): রায়গঞ্জ বিধানসভায় ভোটের ডিউটি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা ভোটকর্মী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ডিসিআরসিতে। ওই মহিলা ভোটকর্মীর বাড়ি রায়গঞ্জ শহরের মিলনপাড়াতে। তিনি রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের একটি বুথের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছিলেন। সেই দায়িত্ব বোঝার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। উত্তর দিনাজপুর জেলা নির্বাচন দফতরের তরফে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়েছে। মেডিক্যাল সূত্রে জানা গেছে, গরমে ওই মহিলা অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande