
মালদা, ২২ এপ্রিল (হি.স.): পুরাতন মালদায় মঙ্গলবাড়ি পঞ্চায়েত এলাকায় বুধবার ভোরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার ভোট, তার আগেই এই ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ওই যুবকের বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি আমবাগান থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আব্দুল মেহেমুদ, বয়স বছর আঠাশ। মৃতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হতে পারে। তাঁদের আরও দাবি, ঘটনাস্থলের কাছেই মদের বোতল পড়ে থাকতে দেখা গেছে, যা নিয়ে সন্দেহ বেড়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ