ভোটের আগে শিলিগুড়িতে অমিল বাস, সমস্যায় যাত্রীরা
শিলিগুড়ি, ২২ এপ্রিল (হি.স.): ভোটের কাজে ব্যবহারের জন্য যানবাহনের সংখ্যা মাত্রাতিরিক্তভাবে কমে গিয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার ভোট। তার আগে বাড়ি ও গন্তব্যে পৌঁছতে বহু মানুষের সমস্যা হচ্ছে বলে অভিযোগ। দীর্ঘ সময় বাস না পেয়ে শেষপর্যন্ত প্রবল উত্তেজনা ছড়
ভোটের আগে শিলিগুড়িতে অমিল বাস, সমস্যায় যাত্রীরা


শিলিগুড়ি, ২২ এপ্রিল (হি.স.): ভোটের কাজে ব্যবহারের জন্য যানবাহনের সংখ্যা মাত্রাতিরিক্তভাবে কমে গিয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার ভোট। তার আগে বাড়ি ও গন্তব্যে পৌঁছতে বহু মানুষের সমস্যা হচ্ছে বলে অভিযোগ। দীর্ঘ সময় বাস না পেয়ে শেষপর্যন্ত প্রবল উত্তেজনা ছড়ায় শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে। খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে যায়।

অভিযোগ, ভোটের কাজে বাস ও অন্যান্য গাড়ি নিয়ে নেওয়ায় যানবাহনের সংখ্যা মাত্রাতিরিক্তভাবে কমে গিয়েছে। এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়িতে প্রচুর সংখ্যায় পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরছেন ভিনরাজ্য থেকে, ভোট দেওয়ার জন্য। বুধবার সকাল থেকে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসের সামনে প্রচুর মানুষের ভিড় দেখা যায়। সকাল থেকেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ফেরার জন্য বহু যাত্রী টার্মিনাসে ভিড় জমিয়েছিলেন। কিন্তু বাসের দেখা মেলেনি। কাউন্টার থেকেও কিছু বলা হচ্ছিল না বলে অভিযোগ। দীর্ঘ সময় বাস না পাওয়ায় ক্রমশ ক্ষোভ বাড়তে থাকে সাধারণ যাত্রীদের মধ্যে। উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে পুলিশের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও সেখানে পৌঁছয়। দীর্ঘ সময়ের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande