উত্তর প্রদেশে তাপপ্রভাবের তীব্রতা, ৩২ জেলায় লু-এর সতর্কতা
লখনউ, ২২ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশ জুড়ে ক্রমশ বাড়ছে তাপপ্রভাবের তীব্রতা। লাগাতার ঊর্ধ্বমুখী তাপমাত্রার জেরে রাজ্যের ৩২টি জেলায় ‘লু’ পরিস্থিতি নিয়ে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিশেষ করে বুন্দেলখণ্ড ও পূর্বাঞ্চলের একাধিক জেলায় তাপম
উত্তর প্রদেশে তাপপ্রভাবের তীব্রতা, ৩২ জেলায় লু-এর সতর্কতা


লখনউ, ২২ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশ জুড়ে ক্রমশ বাড়ছে তাপপ্রভাবের তীব্রতা। লাগাতার ঊর্ধ্বমুখী তাপমাত্রার জেরে রাজ্যের ৩২টি জেলায় ‘লু’ পরিস্থিতি নিয়ে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিশেষ করে বুন্দেলখণ্ড ও পূর্বাঞ্চলের একাধিক জেলায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তীব্র গরমের পরিস্থিতি আরও বাড়তে পারে। প্রবল রোদ ও উত্তপ্ত শুষ্ক হাওয়ায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার লখনউ এর এক আবহ বিদ ড. অতুল কুমার সিং জানান, এই চরম তাপপ্রভাবের পেছনে মূলত দুটি কারণ কাজ করছে—শুষ্ক পশ্চিমী হাওয়া এবং মহারাষ্ট্রের উপরে অবস্থান করা একটি ঘূর্ণাবর্ত। তাঁর মতে, আগামী পাঁচ দিন এই পরিস্থিতি অব্যাহত থাকবে, এরপর কিছুটা স্বস্তি মিলতে পারে।

পাশাপাশি, ২৭ এপ্রিল পশ্চিম উত্তর প্রদেশের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রসহ হালকা ঝড়ের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।

যেসব জেলায় লু-এর সতর্কতা জারি হয়েছে, তার মধ্যে রয়েছে—প্রয়াগরাজ, প্রতাপগড়, সোনভদ্র, মির্জাপুর, চান্দৌলি, বারাণসী, ভাদোহি, জৌনপুর, গাজিপুর, আজমগড়, মউ, বালিয়া, দেওরিয়া, গোরক্ষপুর, শ্বরগঞ্জ, বালগাঁর, বস্তি, মহারাজপুর, গাজীপুর, বাহরাইচ, লখিমপুর খেরি, সীতাপুর, বারাবাঙ্কি, আমেঠি, সুলতানপুর, পিলিভীত এবং শাহজাহানপুর। সব মিলিয়ে, এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত রাজ্যে তাপপ্রভাবের এই পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande