প্রয়াত বিশিষ্ট সাংবাদিক নিত্য বরা
যোরহাট (অসম), ২২ এপ্রিল (হি.স.) : চলে গেলেন অসমের বিশিষ্ট সাংবাদিক ও নিবন্ধকার নিত্য বরা। আজ বুধবার বেলা প্রায় ২:৩০ মিনিটে যোরহাটের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতায
বিশিষ্ট সাংবাদিক নিত্য বরা (ফাইল ছবি)


যোরহাট (অসম), ২২ এপ্রিল (হি.স.) : চলে গেলেন অসমের বিশিষ্ট সাংবাদিক ও নিবন্ধকার নিত্য বরা। আজ বুধবার বেলা প্রায় ২:৩০ মিনিটে যোরহাটের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন নিত্য বরা। তিনি একাধিক দৈনিক সংবাদপত্র, সাময়িকীর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রবীণ এই সাংবাদিক বহু বই রচনা ও সম্পাদনা করেছেন। গুয়াহাটি ও ডিব্রুগড় থেকে প্রকাশিত অসমের বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্র ‘অসমীয়া প্ৰতিদিন’-এরও সম্পাদক ছিলেন তিনি। ২০১৮ সালে ‘অসম সাহিত্য সভা’ তাঁকে ‘লক্ষ্মীনাথ ফুকন সাংবাদিকতা পুরস্কার’-এ সম্মানিত করেছিল।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande