হাইলাকান্দিতে ২৩–২৫ এপ্রিল ‘অসমী বহাগী মেলা ২০২৬’
হাইলাকান্দি (অসম), ২২ এপ্রিল (হি.স.) : হাইলাকান্দি জেলায় আগামীকাল (২৩ এপ্রিল) থেকে ২৫ এপ্রিল পর্যন্ত তিনদিন ব্যাপী কার্যসূচির মাধ্যমে ‘অসমী বহাগী মেলা ২০২৬’-এর আয়োজন করা হয়েছে। জেলা মিশন ব্যবস্থাপনা ইউনিট (ডিএমএমইউ), অসম স্টেট রুরাল লাইভলিহুডস মি
হাইলাকান্দিতে ২৩–২৫ এপ্রিল ‘অসমী বহাগী মেলা ২০২৬’


হাইলাকান্দি (অসম), ২২ এপ্রিল (হি.স.) : হাইলাকান্দি জেলায় আগামীকাল (২৩ এপ্রিল) থেকে ২৫ এপ্রিল পর্যন্ত তিনদিন ব্যাপী কার্যসূচির মাধ্যমে ‘অসমী বহাগী মেলা ২০২৬’-এর আয়োজন করা হয়েছে।

জেলা মিশন ব্যবস্থাপনা ইউনিট (ডিএমএমইউ), অসম স্টেট রুরাল লাইভলিহুডস মিশনের উদ্যোগে তিনদিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। হাইলাকান্দির সার্কিট হাউস রোডে অবস্থিত ডিএমএমইউ কার্যালয় (পুরাতন ডিআরডিএ ভবন) প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে।

মেলার মূল উদ্দেশ্য হলো, জেলার স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি)-র সদস্যদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা। আগামীকাল বেলা একটায় ‘অসমী বহাগী মেলা ২০২৬’-এর উদ্বোধন হবে।

উল্লেখ্য, এই মেলার মাধ্যমে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীগুলির উৎপাদিত পণ্যের প্রসার ঘটবে এবং তাদের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করছেন আয়োজকরা।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande