বর্ষার আগে ভৈরবী-বদরপুর-পাথরখোলা সেকশনের সুরক্ষাদি পৰ্যবেক্ষণ এনএফ রেলের জিএম চেতনকুমারের
গুয়াহাটি, ২২ এপ্রিল (হি.স.) : আসন্ন বর্ষা মরশুমের আগে লামডিং ডিভিশনের অধীন ভৈরবী-বদরপুর এবং বদরপুর-পাথরখোলা সেকশনের সুরক্ষা এবং পরিকাঠামোগত প্রস্তুতির পর্যবেক্ষণ করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব। আজ এক প্রে
সুরক্ষা এবং পরিকাঠামো পর্যবেক্ষণ এনএফ রেলের জিএম চেতনকুমার শ্রীবাস্তবের


গুয়াহাটি, ২২ এপ্রিল (হি.স.) : আসন্ন বর্ষা মরশুমের আগে লামডিং ডিভিশনের অধীন ভৈরবী-বদরপুর এবং বদরপুর-পাথরখোলা সেকশনের সুরক্ষা এবং পরিকাঠামোগত প্রস্তুতির পর্যবেক্ষণ করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব।

আজ এক প্রেস বার্তায় এ তথ্য দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, ওই সেকশন পরিদর্শনের সময় তিনি রেললাইনের উপযুক্ততা এবং বিভিন্ন অংশের কাঠামোগত অখণ্ডতা পর্যবেক্ষণ করেছেন। লাইনগুলির একটি বিস্তারিত ‘উইন্ডো ট্রেইলিং’ পরিদর্শন করেছেন জিএম শ্রীবাস্তব। অনুশীলনটি রেলওয়ে পরিকাঠামোর ত্রুটিসমূহ শনাক্ত করতে এবং জলাবদ্ধতা, ভূমিক্ষয় ও রেল লাইনের অস্থিতিশীলতার মতো বর্ষাকালীন প্রত্যাহ্বানগুলির বিরুদ্ধে এর সহনশীলতা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেনারেল ম্যানেজার সুরক্ষা-সংক্রান্ত মূল মানদণ্ডগুলো পর্যালোচনা করে আধিকারিকদের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ও যথাসময়ে রক্ষণাবেক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

পর্যবেক্ষণের অংশ হিসেবে জিএম চেতনকুমার বদরপুরে অবস্থিত নবনির্মিত সাব-ডিভিশনাল ট্রেইনিং সেন্টার এবং আল্ট্রাসনিকফ্লো ডিটেকশন (ইউএসএফডি) গবেষণাগার পরিদর্শন করেন। এই সুবিধাসমূহের লক্ষ্য হলো রেলকর্মীদের প্রযুক্তিগত সক্ষমতা শক্তিশালী করা এবং রেললাইন পরিদর্শন ও ত্রুটি শনাক্তকরণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি করা। এই পদক্ষেপগুলি সুরক্ষিত ও অধিক নির্ভরযোগ্য রেল চলাচল নিশ্চিত করার লক্ষ্যে সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তিগ্রহণের প্রতি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অঙ্গীকারকে প্রতিফলিত করে। এই সফরের সময় বদরপুর রেলস্টেশনও পরিদর্শন করেন এবং চলমান বিকাশমূলক কাজগুলির খোঁজখবর নেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande