জনসভা থেকে শ্রীজাতর প্রসঙ্গ উত্থাপন মমতার
উত্তর ২৪ পরগনা, ২২ এপ্রিল (হি.স.): ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে জনপ্রিয় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘গ্রেফতারি পরোয়ানা’ জারি হওয়ার খবরে বুধবার দিনভর উত্তাল ছিল রাজ্য রাজনীতি। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
জনসভা থেকে শ্রীজাতর প্রসঙ্গ উত্থাপন মমতার


উত্তর ২৪ পরগনা, ২২ এপ্রিল (হি.স.): ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে জনপ্রিয় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘গ্রেফতারি পরোয়ানা’ জারি হওয়ার খবরে বুধবার দিনভর উত্তাল ছিল রাজ্য রাজনীতি। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এ দিন এক জনসভায় বলেন, সকাল থেকে পাগল হয়ে গেছি ফোনে-মেসেজে। শ্রীজাতকে নাকি ফোন করেছে কেউ, আপনার বাড়িতে পুলিশ যাচ্ছে। আপনাকে গ্রেফতার করা হবে। আমি সঙ্গে সঙ্গে তাকে ফোন করলাম। এ আবার কী! বাইক চলবে না। রেল বন্ধ। এগুলো ইলেকশন কমিশন করছে।

রাজ্যে প্রথম দফা ভোটের ঠিক আগের দিন অর্থাৎ বুধবার সকাল থেকে শোরগোল পড়ে যায় যে, কবি শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, এমন উড়ো খবরে। সোশাল মিডিয়ায় ভাইরাল এই খবর কবি নিজেও জানতেন না। সংবাদমাধ্যমের কাছে তা জেনে হতচকিত হয়ে প্রতিক্রিয়ায় প্লেটোর দর্শন উল্লেখ করে শ্রীজাত জানান, আদর্শ রাষ্ট্রে কবির কোনও জায়গা হয় না। গলা খুলে কথা বলা, মাথা তুলে কথা বলাকে সমাজে অন্যায় হিসেবেই প্রচার করা হয়। হয়তো সেই একটু বেশিই হয়ে গেছে। তার মাশুল দিতে হবে।

তবে কিছুক্ষণ বাদেই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, এই খবর আদতে ভুয়ো। নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিক বিবৃতি জারি করা বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ও ভুয়ো খবর ছড়ানোর তীব্র নিন্দা জানানো হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande