ভোটের জেরে বাস সংকট, নিত্যযাত্রীদের চরম ভোগান্তি
হুগলি,২২ এপ্রিল (হি.স.): ভোটগ্রহণকে কেন্দ্র করে হুগলি সংলগ্ন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় ব্যাপক পরিবহন সংকটের ছবি সামনে এল। যাত্রিবাহী বাস কার্যত রাস্তায় না থাকায় চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। বুধবার সকাল থেকেই বিভিন্ন
বাসের অভাবে পিকআপ ভ্যানে যাতায়াত


হুগলি,২২ এপ্রিল (হি.স.): ভোটগ্রহণকে কেন্দ্র করে হুগলি সংলগ্ন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় ব্যাপক পরিবহন সংকটের ছবি সামনে এল। যাত্রিবাহী বাস কার্যত রাস্তায় না থাকায় চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।

বুধবার সকাল থেকেই বিভিন্ন রুটে বাসের সংখ্যা ছিল নগণ্য। ফলে বাধ্য হয়ে যাত্রীদের বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হয়। পিকআপ ভ্যান, টোটো কিংবা ছোট গাড়িই হয়ে ওঠে যাতায়াতের ভরসা। তবে এই সুযোগে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও উঠেছে। নিত্যদিনের তুলনায় দ্বিগুণ ভাড়া গুনতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ।

অনেকেই জানান, জরুরি কাজে বের হলেও পর্যাপ্ত যানবাহনের অভাবে সময়মতো গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়নি। কর্মজীবী মানুষ থেকে শুরু করে রোগী পরিবহন—সব ক্ষেত্রেই সমস্যার মুখে পড়তে হয়েছে। বিভিন্ন এলাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস না পাওয়ার অভিযোগ ওঠে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের কাজে বহু বাস ও যানবাহন প্রশাসনের তরফে অধিগ্রহণ করা হয়েছিল। তার জেরেই এই পরিবহন সংকট তৈরি হয়েছে। যদিও প্রশাসনের দাবি, নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই ব্যবস্থা নেওয়া হয়।

সব মিলিয়ে ভোটের দিনে পরিবহন সংকট ঘিরে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande